@1767178999974055
আঘাতের দাগ শরীরে লাগে,
কিন্তু কথার আঘাত লাগে মনে,
আর সেই দাগ অনেক সময় সারাজীবন থাকে,
অপরিচিতের আঘাত মানুষ ভুলে যায়,
কিন্তু আপন মানুষের তীক্ষ্ণ কথাগুলো
রাতে নিরবে চোখ ভিজায়..!💔😢
,,,,,,,,,,,,,,,✍️ নব্যেন্দু
ন্যায়ের পথে হাঁটা মানে কারও বিরুদ্ধে যাওয়া নয়,
এটা আসলে নিজের বিবেকের পক্ষে দাঁড়ানো।
কিন্তু যখন সত্য কথা বলা শুরু করি, তখন অনেক আপন মানুষই অস্বস্তি বোধ করে!
কারণ সত্য তাদের অভ্যাস, সুবিধা আর ভুলগুলোকে প্রশ্ন করে, তাই বিরোধিতা মানেই আপনি ভুল নন,
অনেক সময় সেটা প্রমাণ করে আপনি বদল আনার পথে আছেন।
ধৈর্য রাখুন, তর্ক নয়, চরিত্র আর কাজ দিয়ে প্রমাণ দিন, শেষ পর্যন্ত সত্যই সম্পর্ককে শুদ্ধ করে,
আর ন্যায়ই মানুষকে সম্মানিত করে..!
___✍️ নব্যেন্দু
ডিগ্রি মানুষকে শিক্ষিত প্রমাণ করতে পারে,
কিন্তু আচরণ মানুষকে শিক্ষিত প্রকাশ করে!
শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়,
এটা শিখায় সম্মান দিতে, ধৈর্য ধরতে, সত্য বলতে,
অন্যের কষ্ট বুঝতে এবং নিজের ভুল স্বীকার করতে।
আজকাল অনেকেই সার্টিফিকেটে ভরা ফাইল নিয়ে ঘোরে, কিন্তু কথাবার্তায় অহংকার, কাজে অসততা,
আর ব্যবহারে রূঢ়তা!
এসবই বলে দেয় আসল শিক্ষাটা এখনো বাকি।
মনে রাখবেন, মানুষ আপনাকে আপনার ডিগ্রির জন্য নয়, আপনার ব্যবহার আর মানবিকতার জন্য মনে রাখে- কারণ শিক্ষিত মস্তিষ্কের চেয়ে
শিক্ষিত মন অনেক বেশি মূল্যবান..!
__✍️ নব্যেন্দু
অহংকার,,,,,,,😀
কারোর মতো আমাদের কিছুই নেই,
কারণ যে নিঃশ্বাসটা এখন আমরা নিচ্ছি,
পরেরটা নেওয়ার গ্যারান্টি আমাদের
হাতে নেই,
রাজা হোক বা ফকির
দিনের শেষে গন্তব্য সকলের এক,,,
,,,,,,,✍🏻নব্যেন্দু ❤️
কি বন্ধুরা ঠিক বললাম তো?